প্রতাপগড়ের আড়ালিয়ায় বিরসা মুন্ডা শক্তি কেন্দ্রের উদ্যোগে হর-ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন

Aug 11, 2026

প্রতাপগড়ের আড়ালিয়ায় বিরসা মুন্ডা শক্তি কেন্দ্রের উদ্যোগে হর-ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃস্বাধীনতা দিবস কে সামনে রেখে মঙ্গলবার ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্র আড়ালিয়ার শান্তিপারা এলাকায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করল কুড়ি নম্বর বিরসা মুন্ডা শক্তি কেন্দ্র। এই কর্মসূচি উপলক্ষে এদিন শক্তি কেন্দ্রের সদস্যরা এলাকার বাড়ি বাড়ি যান এবং আগামী ১৭ আগস্ট পর্যন্ত বাড়ি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আহ্বান জানান। পাশাপাশি এলাকার প্রবীণ নাগরিকদের হাতে এই কর্মসূচিতে তিরঙ্গা পতাকা তুলে দেন শক্তি কেন্দ্রের সদস্যরা ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়ি নম্বর বিরসা মুন্ডা শক্তি কেন্দ্রের ইনচার্জ বিপ্লব সাহা সহ অন্যান্যরা। এই কর্মসূচি ঘিরে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

বিভাগ