নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর 'স্ত্রী ২' সিনেমার অভাবনীয় সাফল্যের পর থেকেই নতুন করে পরিচিত হচ্ছেন। বলিপাড়ায় চলছে এ নিয়ে গুঞ্জন। সাফল্যের এই জোয়ারে এবার নিজের পারিশ্রমিক এক লাফে তিনগুণ বাড়িয়ে দিয়ে ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার আসন্ন এক ভিন্নধর্মী প্রজেক্ট।গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, শ্রদ্ধা কাপুর বর্তমানে দারুণ সময় কাটাচ্ছেন। বক্স অফিসে ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর এবার তিনি খবরের শিরোনামে এসেছেন নিজের পারিশ্রমিক বাড়ানোর কারণে। আগামী সিনেমা ‘ইথা’-র জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এ অভিনেত্রী, যা তার আগের পারিশ্রমিকের তুলনায় প্রায় তিনগুণ বেশি।যদিও অভিনেত্রী কিংবা সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি। তবে বলিপাড়ার অন্দরে এ ফি বৃদ্ধির গুঞ্জন বেশ জোরালো রূপ নিয়েছে। চলতি দশকের অন্যতম সফল ‘স্ত্রী ২’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যের পরই শ্রদ্ধার ক্যারিয়ারে এ বড় পরিবর্তন। নারায়ণগাঁওকরের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমা ‘ইথা’। পরিচালক লক্ষ্মণ উটেকরের এ সিনেমায় শ্রদ্ধাকে তার চিরচেনা গ্ল্যামারাস রূপের বাইরে সম্পূর্ণ ভিন্ন এবং অভিনব একটি চরিত্রে দেখতে পাবেন সিনেমাপ্রেমী দর্শকরা, যা তার অভিনয় জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।সামাজিক মাধ্যমে ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে এবং তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। টিজারে শ্রদ্ধা কাপুরের নতুন লুক ও নিপুণ অভিনয়ের ঝলক দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে। সব ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে প্রতীক্ষিত এ সিনেমাটি।