নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ তরুণদের স্বপ্নই ভারতের আগামীর ভিত্তি, আন্তর্জাতিক যুব দিবসে এই বার্তা দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বুধবার ওম বিড়লা বলেন, তরুণদের স্বপ্নই হলো ভারতের আগামীর ভিত্তি। সামাজিক মাধ্যমে এক বার্তায় ওম বিড়লা উল্লেখ করেন, তরুণদের উদ্দীপনাই আজকের ভারতের শক্তি। তিনি দেশবাসীকে আহ্বান জানান যেন তারা ভারতের তরুণদের সম্ভাবনা এবং দেশ গঠন ও ‘বিকশিত ভারত’ গড়ে তোলার ক্ষেত্রে তাদের অমূল্য অবদানকে উদযাপন করেন।উল্লেখ্য, বুধবার আন্তর্জাতিক যুব দিবস। যুবসমাজকে বিশ্বের উন্নয়নে অংশীদার করে গড়ে তুলতে, যুবদের অধিকার ও অবদানকে তুলে ধরতে, স্বীকৃতি দিতে সেই সঙ্গে যুবদের নানা সমস্যার কথা তুলে ধরতে বিশ্ব জুড়ে পালিত হয়ে থাকে দিনটি। রাষ্ট্র সংঘের উদ্যোগে ২০০০ সালের ১২ আগস্ট দিনটি আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালন শুরু করা হয়।