বর্তমানে সংরক্ষিত টিকিটের প্রায় ৮৯ শতাংশই অনলাইনে বুক করা হচ্ছে : অশ্বিনী বৈষ্ণব

Aug 13, 2026

বর্তমানে সংরক্ষিত টিকিটের প্রায় ৮৯ শতাংশই অনলাইনে বুক করা হচ্ছে : অশ্বিনী বৈষ্ণব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বর্তমানে সংরক্ষিত টিকিটের প্রায় ৮৯ শতাংশই অনলাইনে বুক করা হচ্ছে; অথচ ২০১৩-১৪ সালে এই হার ছিল প্রায় ৪৯ শতাংশ। বুধবার লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ কথা জানান। তিনি জানান, সংরক্ষিত ও অসংরক্ষিতউভয় ধরনের টিকিট সংগ্রহের ডিজিটাল ব্যবস্থাকে আরও প্রসারিত করার লক্ষ্যে রেলওয়ে 'রেলওয়ান' অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা মোবাইল ফোনেই সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুক করতে পারেন।মন্ত্রী আরও জানান, ট্রেন বাতিল হলে অনলাইন ই-টিকিটিং ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের নির্ধারিত ছাড়ার সময়ের পরপরই অর্থ ফেরত বা রিফান্ড প্রক্রিয়া শুরু করে দেয়। এরপর সেই অর্থ সরাসরি যাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়।