দেশাত্মবোধের আবহে খোয়াইয়ে তিরঙ্গা র্যা লি

Aug 13, 2026

দেশাত্মবোধের আবহে খোয়াইয়ে তিরঙ্গা র্যা লি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে ‘হর ঘর তিরঙ্গা–২০২৬’ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার খোয়াই জেলায় আয়োজন করা হয় তিরঙ্গা র‍্যালি ও তিরঙ্গা প্রদর্শনীর অনুষ্ঠান। জেলা প্রশাসন এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে খোয়াইয়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। চলতি বছর রাজ্য জুড়ে ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালিত হচ্ছে।  এদিন প্রথমেই খোয়াই সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তিরঙ্গা র‍্যালির সূচনা হয়। বিদ্যালয়ের সামনে থেকেই র‍্যালির ফ্ল্যাগ অফ করা হয়। জাতীয় পতাকা হাতে র‍্যালিতে অংশ গ্রহণ করেন  রাজ্য সরকারের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা পাশা পাশী উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক রজত পন্থ অতিরিক্ত জেলা শাসক অভেনানন্দ বৈদ্য মহকুমা শাসক নির্মল কুমাক ঝাঁ সহ খোয়াই জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি।এদিনই র‍্যালিতে অংশগ্রহণের মধ্য দিয়ে দেশপ্রেম, জাতীয় সংহতি ও ঐক্যের বার্তা তুলে ধরার পরিকল্পনা করা হয় ।    তিরঙ্গা র‍্যালিটি  এদিন দুপুরে খোয়াই  দশরথ দেব মেমোরিয়াল কলেজে আয়োজিত এক তিরঙ্গা প্রদর্শনী অনুষ্ঠানে গিয়ে মিলিত হয় । এদিন চারা গাছে জল সিঞ্চন করে তিরঙ্গা প্রদর্শনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন বন মন্ত্রী অনিমেষ দেববর্মা,পাশাপাশি উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক রজত পন্থ অতিরিক্ত জেলা শাসক অভেনানন্দ বৈদ্য পুলিশ সুপার বি জে রেড্ডি মহকুমা শাসক নির্মল কুমার ঝাঁ সহ কলেজের প্রিন্সিপাল নির্মল ভদ্র সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মূল লক্ষ্য নাগরিকদের জাতীয় পতাকার সঙ্গে ব্যক্তিগত ও আবেগের সম্পর্ক আরও দৃঢ় করা এবং স্বাধীনতা দিবস উদযাপনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। অন্যদিকে খোয়াই জেলা প্রশাসন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের  পক্ষ থেকে আয়োজিত র‍্যালি ও প্রদর্শনী স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির প্রাক্কালে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং ঐক্যের চেতনা আরও জোরদার করবে।