আড়ালিয়ায় পূর্ব থানার অভিযান, গ্রেপ্তার ৪ নেশা বিক্রেতা

Aug 13, 2026

আড়ালিয়ায় পূর্ব থানার অভিযান, গ্রেপ্তার ৪ নেশা বিক্রেতা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    স্বাধীনতা দিবসকে সামনে রেখে ব্যাপক ধর পাকর চালিয়েছে পূর্ব থানার পুলিশ। বিশেষত নেশা বিরোধী অভিযানেই এই পুলিশের এই ধর পাকর। সম্প্রতি পূর্ব থানার পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ জন কে গ্রেফতার করে। বৃহস্পতিবার আড়ালিয়ার পঞ্চবটি বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চার নেশা বিক্রেতাকে জালে তুলে। গোপন সংবাদের ভিত্তিতেই পূর্ব থানার পুলিশের এই অভিযান। এদিন এই ধর পাকর প্রসঙ্গে পূর্ব থানার এক পুলিশ রাধিকারিক জানান এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে। পুলিশ আধিকারিক জানান ,ধৃত অভিযুক্তদের বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হবে। এদিকে বৃহস্পতিবারই পূর্ব থানার পুলিশ বিভিন্ন এলাকায় নেশা বিরোধী অভিযান জারি রেখেছে। যদিও এই ক্ষেত্রে গ্রেফতারের সংবাদ এখনো পাওয়া যায়নি।