নিউস ত্রিপুরা প্রতিনিধিঃশনিবার গোটা দেশে পালন করা হবে ৮০ তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ডলুবাড়ী যুবসমাজ ক্লাব। যুব সমাজ ক্লাবের উদ্যোগে ডলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডলুবাড়ি স্কুলের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বসে আঁকো প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা , শিক্ষক, যুব সমাজ ক্লাবের সদস্যরা। চারটি বিভাগ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন স্বাধীনতা দিবসকে সামনে রেখে যুব সমাজ ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়, অন্যদিকে যুব সমাজ ক্লাবের সদস্যরা বলেন এই ধরনের উদ্যোগ আগামী দিনও আমাদের জারি থাকবে। আমরা সব সময়ই এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও আমরা করব। যুব সমাজ ক্লাবের এই ধরনের উদ্যোগ খুশি অভিভাবক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।