নিউস ত্রিপুরা প্রতিনিধিঃতিরঙ্গায় সেজে উঠেছে আজ দিবা ভিবাভরি। রাত পোহালেই দেশের ৮০ তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস কে সামনে রেখে তিরঙ্গা আবহে শুক্রবার সকালে রাজধানীতে অনুষ্ঠিত হলো এক ক্রস কান্ট্রি প্রতিযোগিতা। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর ,রাজ্য ক্রীড়া পর্ষদ এবং ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয় এই ক্রস কান্ট্রি দৌড়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৬০ জন পুরুষ এবং ৪০ জন মহিলা এথলেট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব বিষয়ক প্রক্রিয়া দপ্তর, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এবং ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের আধিকারিকরা। এই প্রতিযোগিতায় ৫ কিলোমিটার দৌড়ে অংশ গ্রহণ করেন পুরুষ এথলেটরা । তিন কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন মহিলা এথলেটরা। এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার উদ্যোক্তারা জানান ,দীর্ঘ বছর ধরেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই প্রতিযোগিতা হয়ে আসছে। এর লক্ষ্য সকলের সাথে মিলে স্বাধীনতা দিবস উদযাপন করা। 'খেলে গা ভারত- জিতেগা ভারত'- প্রধানমন্ত্রীর সকলকে খেলাধুলায় অংশগ্রহণ করনের এই স্লোগানকে সামনে রেখেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। এদিন পুরুষ এবং মহিলা বিভাগে প্রথম ১০ জন বিজয়ী কে পুরস্কৃত করা হয়। এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়ারদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।