নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা মণ্ডলের উদ্যোগে দেখা গেল দেশপ্রেমের উচ্ছ্বাস। পশ্চিম ইছাই লালছড়া ও ইছাই লালছড়া—এই দুই পঞ্চায়েত এলাকার উদ্যোগে লালছড়া স্কুল, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য স্বাধীনতা দিবসের রেলি স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনকে সামনে রেখে বাগবাসা মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য রেলিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।রেলিতে উপস্থিত ছিলেন ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ। উপস্থিত ছিলেন বাগবাসা মণ্ডল সভাপতি বিকাশ নাথ, সহ-মণ্ডল সম্পাদক তপতী দাস- সহ দলের অন্যান্য কার্যকর্তারা।তিরঙ্গা হাতে দেশাত্মবোধক স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্বাধীনতার গৌরব, দেশের প্রতি ভালোবাসা এবং জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরেই অনুষ্ঠিত হয় এই রেলি।এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক যাদব লাল নাথ বলেন, এবছর দেশের বিভিন্ন প্রান্তে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে, পাশাপাশি। একইসঙ্গে ৫৫ বাগবাসা বিধানসভা এলাকাতেও স্বাধীনতা দিবসকে আরও জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তিনি জানান, ১৩ আগস্ট থেকেই দলের কার্যকর্তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি শুরু হয়েছে। স্বাধীনতার এই মহোৎসবে প্রতিটি ঘরে তিরঙ্গা পৌঁছে দেওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য।পাশাপাশি ১৪ আগস্ট, অর্থাৎ স্বাধীনতার প্রাক্কালে পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’-এর প্রসঙ্গও তুলে ধরেন বিধায়ক। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার আগের দিন ভারত বিভাজনের যে যন্ত্রণা বয়ে এনেছিল, তা ছিল অত্যন্ত বেদনাদায়ক। সেই দেশভাগ আমরা চাননি; আমাদের প্রত্যাশা ছিল অখণ্ড ভারত।সবশেষে দেশবাসীর প্রতি ঐক্য, দেশপ্রেম ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য রেলি।(