প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের রক্তদান শিবির

Aug 16, 2026

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের রক্তদান শিবির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ৭৪ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রবিবার রক্তদান শিবির এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করলো শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দল। অন্যান্য কর্মসূচি গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বসে আঁকো প্রতিযোগিতা ও সাঁতার প্রতিযোগিতা । রবিবার এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সাংবাদিক দেবরায়, শিবনগর মডার্ন ক্লাব ও আমড়া তরুণ দলের সম্পাদক শ্যাম দে সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা। বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী এবং প্রতিযোগীনিদেরও উৎসাহ প্রদান করেন তারা।  কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই ধরনের সমাজ সেবামূলক কাজকর্মে এগিয়ে আসার জন্য অন্যান্য ক্লাব কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি। এদিন শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দল আয়োজিত রক্তদান শিবির ,বসে আঁকো প্রতিযোগিতা ও সাঁতার প্রতিযোগিতা কে কেন্দ্র করে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

 

বিভাগ