নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ 'ধলাই ডিস্ট্রিক্ট বডিবিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে আজ আমবাসা টাউন হল প্রাঙ্গনে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলনে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি সুদীপ চক্রবর্তী, সম্পাদক বিশ্বজিৎ বণিক, কোষাধক্ষ অনির্বাণ দাস এবং চিফ এক্সিকিউটিভ সঞ্জিত বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ধলাই জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে বৃহৎ আকারের শরীরচর্চা ও ফিজিক স্পোর্টস প্রতিযোগিতা। 'ধলাই ডিস্ট্রিক্ট বডিবিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে আগামী ২২শে আগস্ট, ২০২৬ তারিখে আমবাসা টাউন হলে এই প্রতিযোগিতা হতে যাচ্ছে। সংস্থার পক্ষ থেকে সভাপতি ও সচিব জানান, যুবসমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, শৃঙ্খলা এবং ক্রীড়া মনোভাব গড়ে তুলতে একই মঞ্চে দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।মিস্টার ধলাই বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ – ২০২৬ ধলাই ক্লাসিক চ্যাম্পিয়নশিপ – ২০২৬ (ইন্ট্রা স্টেট)। ত্রিপুরা বডিবিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান বডিবিল্ডার্স ফেডারেশন -এর স্বীকৃতিপ্রাপ্ত এই টুর্নামেন্টের মাধ্যমে ধলাই জেলার সেরা অ্যাথলেটদের বাছাই করা হবে। নির্বাচিত প্রতিযোগীরা আগামী ডিসেম্বর ২০২৬-এ আগরতলায় অনুষ্ঠিতব্য "মিস্টার ত্রিপুরা" প্রতিযোগিতায় জেলার প্রতিনিধিত্ব করবেন। উল্লেখ্য মিস্টার ধলাই বডিবিল্ডিং এন্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে দুটি বিভাগে। বিভাগ গুলি হল জুনিয়র বডিবিল্ডিং এবং সিনিয়র বডি বিল্ডিং।উনারা জানান, প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলতে 'ধলাই ক্লাসিক চ্যাম্পিয়নশিপ'-এ ত্রিপুরার আটটি জেলার বডিবিল্ডার ও ফিটনেস অ্যাথলেটদের অংশগ্রহণের জন্য খোলা আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রতিযোগিতা জুনিয়র বডিবিল্ডিং, সিনিয়র বডিবিল্ডিং , ম্যান ফিজিক তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে।দুটি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল এবং সাথে সুদৃশ্য ট্রফি ও শংসাপত্র প্রদান করা হবে। পাশাপাশি খেলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের জন্য রয়েছে মোট নব্বই হাজার অর্থ রাশি পুরস্কার। এছাড়াও উদ্যোক্তারা জানান প্রত্যেক বিভাগে খেলোয়ারদের রেজিস্ট্রেশন ফি বাবদ ৪০০ (চারশত)টাকা জমা করতে হবে।আয়োজকদের প্রত্যাশা, এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়, প্রশিক্ষক এবং ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে আমবাসা টাউন হল এক অনন্য ক্রীড়া উৎসবে পরিণত হবে।