ছেলে মেয়েদের মূল্যবোধের শিক্ষাদানে দুর্বলতা দেখাবেন না, অভিভাবকদের পরামর্শ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Aug 16, 2026

ছেলে মেয়েদের মূল্যবোধের শিক্ষাদানে দুর্বলতা দেখাবেন না, অভিভাবকদের পরামর্শ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    ছেলেমেয়েদের ছোট কাল থেকেই মূল্যবোধের শিক্ষা দেয়া প্রয়োজন। কেবলমাত্র পাশের সার্টিফিকেট সংগ্রহ করার উপর জোর দিলে চলবে না। রবিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে উমা পদ বর্মন ও অঞ্জলি বর্মন চ্যারেটেবল ট্রাস্ট এর উদ্যোগে দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিভাবকদের এই উপদেশ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ছেলে মেয়েদের মূল্যবোধের শিক্ষাদানে দুর্বলতা দেখালে এর ফল পিতা মাতাদের ভুগতে হবে। তিনি তাদের মনে করিয়ে দিয়ে বলেন,ডাক্তার ইঞ্জিনিয়াররাই একদিন বৃদ্ধ পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসবে। বিষয়টি গুরুত্ব দিয়ে নজরে রাখা দরকার। কারণ বিষয়টিকে একটা আঘাত হিসেবে দেখা উচিত বলে নিজের অভিজ্ঞতা থেকে মনে করেন তিনি। উমাপদ বর্মন এবং অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্টের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে নির্বাচিত দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীরা আর্থিক অনুদান পেয়ে খুশি।

বিভাগ