নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রবিবার আগরতলা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পার্কিং এলাকার সামনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজাসহ ইমান হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস।পুলিশ সূত্রে জানা যায়, আরপিএফ পোস্ট ও ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেটের মধ্যবর্তী স্থান থেকে এসআই পঙ্কজ কুমার দাস ও জিআরপিএসের অন্যান্য কর্মীরা তাকে আটক করেন। তার পিঠের ব্যাগ তল্লাশি করে ১০.২১৫ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।ধৃত ইমান হোসেন সিপাহিজলা জেলার সোনামুড়া থানার নতুন বাজার জে.বি. স্কুল সংলগ্ন শাল খেত এলাকার বাসিন্দা সিদ্দিক মিয়ার ছেলে। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে।