ইরানে শাসন পরিবর্তনের আশা ‘অসম্ভব কল্পনা’

Aug 19, 2026

ইরানে শাসন পরিবর্তনের আশা ‘অসম্ভব কল্পনা’

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সোমবার কোনো ধরনের আলোচনা ছাড়াই ইরানে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ নীরবে শেষ হয়েছে। এর মধ্য দিয়ে থেমে থেমে চলা এই যুদ্ধ এক অদ্ভুত নতুন মোড়ে প্রবেশ করেছে।এর একটি বড় ইঙ্গিত মেলে মঙ্গলবার, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন এবং ভবিষ্যতেও আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে। তিনি একটি মানচিত্রও প্রকাশ করেন, যেখানে এই পানিপথকে ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়।এর প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক ও কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির এক উপপররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের এই দাবিকে ‘উদ্ভট কল্পনা’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই প্রণালি কেবল ‘ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ হবে। আর আপনারা যতক্ষণ পরাজয়ের বাস্তবতা মেনে না নিয়ে এমন বিভ্রান্তিকর ভাবনায় থাকবেন, ততক্ষণ ইরান অবরোধ বহাল রাখবে।’পরিস্থিতি দেখে অন্তত এটুকু বোঝা যাচ্ছে, কোনো সমাধান দৃষ্টিগোচরে না থাকলেও এই অচলাবস্থা ও বৈরী মনোভাব যুদ্ধের একটি বিষয়কে নিশ্চিত পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। তা হলো—তেহরানে স্বেচ্ছায় কোনো শাসন পরিবর্তন বা ক্ষমতা হস্তান্তর হচ্ছে না।