মহারাজা বীর বিক্রমের জন্মবার্ষিকী উদযাপন

Aug 19, 2026

মহারাজা বীর বিক্রমের জন্মবার্ষিকী উদযাপন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বুধবার গুর্খাবস্তি প্রজ্ঞা ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ড. কে. শশী কুমার ও অধিকর্তা শুভাশিস দাস।অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি ‘সুপার ১০০’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনজাতি কল্যাণের বিভিন্ন প্রকল্প নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। কৃতী জনজাতি শিক্ষার্থীদের পুরস্কৃত করার পাশাপাশি স্মার্ট ক্লাস প্রকল্পে শিক্ষাসামগ্রী বিতরণ এবং ‘Clean Hostel Green Hostel’ কর্মসূচিতে সেরা ছাত্রাবাস ও ছাত্রীনিবাসকে পুরস্কৃত করা হয়। এছাড়া মহারাজার জীবন ও কর্ম নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতি শিক্ষার্থীদের ক্ষমতায়ন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মহারাজা বীর বিক্রমের শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নে অবদান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।