শিক্ষক স্বপন নমঃ - র উদ্যোগে জনজাতি গরিব দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী এবং পড়ুয়াদের জন্য পঠন পাঠন সামগ্রী বিতরণ

Aug 19, 2026

শিক্ষক স্বপন নমঃ - র উদ্যোগে জনজাতি গরিব দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী এবং পড়ুয়াদের জন্য পঠন পাঠন সামগ্রী বিতরণ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    আমবাসার বিশিষ্ট শিক্ষক স্বপন নমঃ - র উদ্যোগে আজ লংতরাই পাহাড়ের পাদর দেশে অবস্থিত পাহাড়ি জনপদ শিকারীবাড়ি এলাকার জনজাতি গরিব দুঃস্থদের মধ্যে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং পড়ুয়াদের জন্য পঠন পাঠন সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষক স্বপন বাবু প্রায়শই এ ধরনের সামাজিক কর্মসূচি করে থাকেন। বিভিন্ন পাহাড়ি জনপদ থেকে শুরু করে প্রয়োজনীয় পরিবার গুলির পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় শিক্ষক স্বপন নমঃ । উনার এই সামাজিক কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করেন। তিনি বলেন ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ তৈরি করতে উনার সাথে ছাত্র-ছাত্রীদের নিয়ে এ ধরনের কর্মসূচি করে থাকেন। আজকের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে শিক্ষক স্বপন বাবু বলেন পাহাড়ি জনপদ এলাকায় বসবাসকারী লোকজন অত্যন্ত কষ্টের সহিত তাদের জীবনধারণ করেন। তাদের পাশে থেকে ক্ষুদ্র সাহায্য পৌঁছে যেতে পেরে উনি খুশি। উনি বলেন আগামী দিনেও তাদের পাশে থেকে তাদের প্রয়োজনীয়তা মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সেদিনের এই সাহায্য পেয়ে এলাকাবাসীও শিক্ষক স্বপন নমঃ - র এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।