নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত বেশকিছু দিন ধরে গোমতী জেলার উদয়পুর মহকুমায় বেশকয়েকটি মোবাইল হারানো গিয়েছে এই অভিযোগ রাধা কিশোর পুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরপর থেকে রাধা কিশোর পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় ও থানার ওসি সঞ্জিব লস্করের নেতৃত্বে পুলিশ অভিযানে নামে। বুধবার রাধা কিশোর পুর থানায় এক সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূএধর, মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় ও থানার ওসি সঞ্জিব লস্কর সাংবাদিক সম্মেলন করে বলেন, পুলিশ কেন্দ্রীয় সরকারের দেওয়া এক অত্যাধুনিক মেশিন ব্যবহার করে দশটি মোবাইল উদ্ধার করতে পেরেছে এবং বুধবার হারানো মোবাইল গুলোর মালিকের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও পুলিশ ছয়জন নেশা কারবারের সঙ্গে যুক্তদের আটক করতে পেরেছে বলে জানানো হয় সাংবাদিক সম্মেলনে। যাদের মোবাইল হারানো গিয়েছে তারা প্রত্যেকেই পুলিশের ভূমিকায় খুব খুশি যেহেতু তাদের হারানো মোবাইল গুলো তারা ফিরে পেয়েছে। তবে মোবাইল গুলো উদ্ধার করতে পারলে ও কাউকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে এরকম তথ্য দিতে পারেননি পুলিশ।