জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার ১

Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার ১

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     আগরতলার জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি রুম থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। গত ১৭ তারিখে এই চুরির ঘটনা ঘটে। এরপর এনসিসি থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।তদন্তে নেমে পুলিশ কুঞ্জবন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে জানান এনসিসি থানার ওসি পরিতোষ দাস , ধৃত ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।চুরির ঘটনায় ধৃত ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।