সোনালী ট্রফি প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়

Aug 19, 2026

সোনালী ট্রফি প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    আজ থেকে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে  শুরু হল ৩০ তম সোনালী ট্রফি প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট।  সোনালী সংঘ আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস, জেলাশাসক বিবেক এইচ.বি, জেলা পুলিশ সুপার রুষিকেশ দেশাই, ক্লাবের সভাপতি তথা বি এ সি চেয়ারম্যান পরিমল দেববর্মা প্রমুখ।এই বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২৩ টি দল এই  টুর্নামেন্টে অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় পরস্পর মুখোমুখি হয় অটো শ্রমিক ইউনিয়ন বনাম  কে জি টি পি। চলতি বছর এই টুর্নামেন্টের বিজয়ী দলকে ১ লক্ষ ৩০ হাজার টাকা ও রানার্স টিমকে ৭০ হাজার টাকা প্রদান করা হবে। মন্ত্রী টিংকু রায় বলেন ত্রিপুরা সরকার চাইছে ছেলেমেয়েরা যেন মাঠ মুখী হয় তাদের উৎসাহিত করবার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে জাতীয় স্তরে সাফল্য আসছে। আগামী দিন আমবাসায় একটি ভালো খেলার মাঠ তৈরী করার পরিকল্পনা রয়েছে সরকারের।তিনি বলেন ছেলে মেয়েদের মাঠ-মুখী করতে পারলে নেশা মুক্ত সমাজ গঠনের যে লক্ষ্য তা বাস্তবায়িত হবে