খড়্গপুরে মাফিয়া ও দুষ্কৃতীদের কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Aug 24, 2026

খড়্গপুরে মাফিয়া ও দুষ্কৃতীদের কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    খড়্গপুরে মাফিয়া ও দুষ্কৃতীদের কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার খড়্গপুরের ২ নম্বর ওয়ার্ডে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধনে গিয়ে তিনি বলেন, খড়্গপুরে কোনও মাফিয়া বা দুষ্কৃতীকে থাকতে দেওয়া হবে না। তাঁর দাবি, ইতিমধ্যে অনেকেই জেলে গিয়েছে এবং অনেকে এলাকা ছেড়ে পালিয়েছে।দিলীপ ঘোষ বলেন, পুলিশ স্পষ্ট করে দিয়েছে, মাফিয়া বা দুষ্কৃতীরা খড়্গপুরে ঢুকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, ‘‘ডাল-ভাত খাওয়ার আগে গুলির মুখে পড়তে হতে পারে।’’ মাফিয়া ও দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি।তিনি বলেন, এমন একটি ব্যবস্থা তাঁরা শেষ করতে চান, যেখানে দুষ্কৃতী, মাফিয়া ও নেতারা পুলিশের সঙ্গে যোগসাজশ করে কাজ করত। দিলীপ ঘোষ জানান, খড়্গপুরে মাদক কারবারের সঙ্গে যুক্ত প্রায় ২০০ জনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং তারা জেলে রয়েছে। তাঁদের কয়েক জন জামিনে মুক্তি পেতে পারেন। তবে বাইরে এসে ফের একই ধরনের কর্মকাণ্ডে জড়ালে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর দাবি, কাউকেই রেয়াত করা হবে না।প্রয়োজনে পালানোর চেষ্টা করা অপরাধীদের বিরুদ্ধে এনকাউন্টারের মতো কঠোর পদক্ষেপের কথাও বলেন দিলীপ ঘোষ। বারুইপুরের ঘটনার উদাহরণ টেনে তাঁর বক্তব্য, অপরাধীদের মধ্যে আইনের ভয় থাকা প্রয়োজন।

বিভাগ