নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সোমবার সকাল ১১ টা বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে দক্ষিণ ত্রিপুরা জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জেলার উন্নয়নমূলক কার্যক্রমের সার্বিক পর্যালোচনা করা হয়।সভায় জেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়নের সার্বিক পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই পর্যালোচনা সভার মূল লক্ষ্য জেলার উন্নয়নের ধারাকে আরও গতিশীল করা এবং জনকল্যাণমূলক কাজগুলোকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এই দিনের পর্যালোচনা সভায় মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেনজেলা সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক মোঃ সাজ্জাদ পি আই এস, প্রতিটি সরকারি দপ্তরের আধিকারিক গন, প্রশাসনিক পুলিশ আধিকারিক, ব্লক পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও পৌর পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকবৃন্দ।