শহরে অটো এবং ই -রিকশা প্রবেশে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানালো অটো শ্রমিকরা

Aug 24, 2026

শহরে অটো এবং ই -রিকশা প্রবেশে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানালো অটো শ্রমিকরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  যাত্রী নিয়ে শহরে প্রবেশের ক্ষেত্রে অটো, ই-অটো এবং ই- রিক্সার নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করলো অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের রাজ্য শাখা। এই ডেপুটেশন প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার শহরে একটি মিছিল সংঘটিত করা হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের রাজ্য শাখার নেতৃত্ব অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন এই ডেপুটেশন প্রদান কর্মসূচি প্রসঙ্গে অমল চক্রবর্তী জানান, শহরে অটো, ই -অটো এবং ই -রিক্সা গুলোকে যাত্রী নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ।অবিলম্বে অটো শ্রমিকদের রুজি রুটির স্বার্থে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি শ্রমিকদের স্বার্থে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সদার্থক ভূমিকা গ্রহণ করতে হবে। তিনি আরো জানান, অবিলম্বে এই দাবি মানা না হলে আগামী দিন অটো শ্রমিকরা রাস্তায় নেমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।

 

বিভাগ