নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্যের ৮টি জেলার মধ্যে গ্রীন এন্ড ক্লিন প্রকল্পে দ্বিতীয় স্থান দখল করে সুনামের মুকুটে আরো একটি পালক যুক্ত করে নিলো গন্ডাছড়া মহকুমার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জনজাতি ছাত্রবাসের ছাত্ররা।সাম্প্রতিককালে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তর রাজ্যের প্রতিটি জেলার জনজাতি ছাত্রাবাসে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সবুজায়ন করে তুলার উপর একটি সমীক্ষা চালায়। বিভিন্ন ভাবে সমীক্ষা চালানোর পর ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জনজাতি ছাত্রাবাসের গ্রীন এন্ড ক্লিন প্রকল্পে দ্বিতীয় স্থান দখল করে।১৯আগষ্ট আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে গ্রীন এন্ড ক্লিন প্রকল্পে দ্বিতীয় পুরস্কারটি হাতে তুলে নেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জনজাতি ছাত্রবাসের ছাত্ররা। দ্বিতীয় পুরস্কার হিসাবে ট্রফি, মানপত্র এবং চল্লিশ হাজার টাকার একটি চেক ছাত্রাবাসের ছাত্রদের হাতে তুলে দেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব্বর্মা। গন্ডাছড়ার ওই ছাত্রাবাসের ওই সুনাম অর্জনের কৃতিত্ব হোস্টেল সুপার লবাজয় রিন্যাংকে দিয়ে বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উন্নত পরিষেবা যেমন পড়াশোনা, শরীর চর্চা, বিদ্যালয়কে সবুজায়ন ও পরিষ্কার রাখা সহ বিভিন্ন দিক তুলে ধরেন। হোস্টেল সুপার লবাজয় রিয়াং গ্রীন এন্ড ক্লিন প্রকল্পে এই সুনামের পেছনে সমস্ত কৃতিত্বই ছাত্রাবাসের সকল ছাত্রদের। আগামী দিনে আরো বেশী করে গ্রীন এন্ড ক্লিন -এর দিকে মনোযোগী হবে ছাত্ররা এমন আশা রাখছেন হোস্টেল সুপার লবাজয় রিয়াং।