আমতলী থানার সফল অভিযান ,কুখ্যাত ডাকাত পুলিশের জালে

Aug 24, 2026

আমতলী থানার সফল অভিযান ,কুখ্যাত ডাকাত পুলিশের জালে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আমতলী থানা এলাকা থেকে চুরি এবং ডাকাতির ঘটনা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে আমতলী থানার পুলিশ। গত ১৯ আগস্ট আমতলী এলাকার দীপক দাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে ।এই ঘটনায় একটি মামলা হাতে নিয়ে আমতলী থানার পুলিশ অভিযান চালায়। অভিযানে এক সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ ।তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে একটি বড়সড় চোরের দলের হদিস খুঁজে পায় আমতলী থানার পুলিশ ।সেই মতো শনিবার রাতে অভিযান চালিয়ে মধ্য চাড়িপাড়া এলাকা থেকে পুলিশ মালু মিয়া নামে এক কুখ্যাত চোরকে জালে তুলে ।রবিবার তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ । জিজ্ঞাসাবাদে মালু মিয়ার কাছ থেকে একাধিক চোর এবং ডাকাতের নামও পায় পুলিশ ।সেই মতো রবিবার রাতেই আমতলী থানার পুলিশ বাধারঘাট এলাকায় অভিযান চালিয়ে অভিজিৎ গোয়ালাকে জালে তুলে ।অভিজিৎ গোয়ালা কুখ্যাত ডাকাত। আমতলী ,বাধারঘাট এবং আগরতলায় একাধিক ডাকাতি এবং দুঃসাহসিক চুরির ঘটনার সাথে সে জড়িত। সোমবার ধৃত অভিযুক্ত অভিজিৎ গোয়ালাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে। এদিন আমতলী থানার সাব-ইন্সপেক্টর দিলীপ দাস সাংবাদিকদের এই সংবাদ জানান। সাব ইন্সপেক্টর জানান, ধৃত অভিযুক্ত কে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কাছ থেকেও বিভিন্ন তথ্য জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরো জানান ,আমতলী থানা এলাকায় রাতে বিশেষ টহলদারি বৃদ্ধি করা হয়েছে।

বিভাগ