নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বর্তমানে মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করছেন। এই বিশেষ সময়ে নিজের শরীর ও সুস্থতার দিকেও সমান নজর রাখছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে দিয়েছেন স্পষ্ট সতর্কবার্তাও। আর সেখানে নিজের শরীরচর্চার কিছু মুহূর্ত তুলে ধরেছেন সামান্থা রুথ প্রভু।সামাজিক মাধ্যমে পোস্টে সামান্থা লিখেছেন— তিনি বহু বছর ধরে শরীরচর্চা করে আসছেন। অন্তঃসত্ত্বা হওয়ার পরও চিকিৎসকের অনুমতি নিয়ে সেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। তার প্রশিক্ষকও অন্তঃসত্ত্বাদের শরীরচর্চা করানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। গর্ভাবস্থার প্রতিটি ধাপে তার শরীর, আগের অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনুশীলনের ধরন বদলে দেওয়া হয়েছে।এ দক্ষিণী অভিনেত্রী বলেন, প্রত্যেকের গর্ভাবস্থার অভিজ্ঞতা আলাদা। তাই তার শরীরচর্চার ভিডিও দেখে অন্য কেউ একইভাবে অনুশীলন শুরু করবেন না। বরং চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রশিক্ষিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে শরীরচর্চা করা উচিত।ছবিতে স্পষ্ট তার মাতৃত্বের আভা। কোথাও অন্তঃসত্ত্বা অবস্থাতেও শরীরচর্চায় ব্যস্ত তিনি, আবার কোথাও মেঝেতে শুয়ে হাসিমুখে ধরা দিয়েছেন। একটি ছবির সঙ্গে সামান্থা লিখেছেন, কিছু কিছু দিন শরীরচর্চার বেশিরভাগেই মেঝেতে শুয়ে কাটে। আর একটি ছবিতে যেন নিজের শরীরের সঙ্গে নতুন বোঝাপড়ার কথাই জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন—এখন শরীরের কথাও শুনতে শিখেছি।সম্প্রতি রাজের সঙ্গে ‘বেবিমুন’-এর কিছু মুহূর্তও শেয়ার করে নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। নতুন কোনো গন্তব্যে দুজনের একান্তে সময় কাটানোর বেশ কিছু ছবি নজর কেড়েছিল ভক্ত-অনুরাগীদের।