সিপিএমের ফিদেল কাস্ত্রোর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান প্রসঙ্গে বিধানসভায় তুমুল উত্তেজনা, কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করতে বাধ্য হন অধ্যক্ষ

Aug 27, 2026

সিপিএমের ফিদেল কাস্ত্রোর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান প্রসঙ্গে বিধানসভায় তুমুল উত্তেজনা, কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করতে বাধ্য হন অধ্যক্ষ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ফিদেল কাস্ত্রোর শততম জন্মবর্ষ উদযাপন প্রসঙ্গ নিয়ে বৃহস্পতিবার ত্রয়োদশ রাজ্য বিধানসভার দশম অধিবেশনের উদ্বোধনী দিনে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। এদিন প্রশ্ন-উত্তর পর্বের শেষে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী রতন লাল নাথ। বিষয়টি নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় বিধানসভায়। সিপিএমকে চিনের দালাল ,পাকিস্তানের দালাল এবং দেশ দ্রোহী বলে স্লোগান উঠে বিধানসভায় ।একই সাথে ১৯ আগস্ট মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের জন্মদিন পালন না করার বিষয়টিও উঠে বিধানসভায় ।অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত বাম বিধায়করা ট্রেজারি বেঞ্চকে আমেরিকার দালাল বলে স্লোগান তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অধ্যক্ষ রাম পদ জমাতিয়া বেলা ২ টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। এদিন এই ঘটনায় বিরোধী দল সিপিএমের বিধায়কদের বিধানসভায় থাকার কোন অধিকার নেই বলেও দাবি তোলেন ট্রেজারি বেঞ্চের সদস্যরা।

বিভাগ