নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আমতলী থানাধীন চাড়িপাড়ার কর্ণজিত ভৌমিক নামে এক ব্যক্তি কিছুদিন আগে একটি মারুতি গাড়ি কেনেন।TR-01-CF-0520 নম্বরের এই গাড়িটি কর্ণজিত ভৌমিক মাসিক ১১ হাজার টাকার বিনিময়ে ফুলতলীর মতি নগর এলাকার বাসিন্দা আশিস মিয়ার কাছে ভাড়া দেন। গাড়ি ভাড়া দেওয়ার পর বেশ কয়েক মাস ধরে আশিস মিয়ার কোন খোঁজ খবর পাচ্ছি না গাড়ির মালিক কর্ণ জিৎ ভৌমিক। পরে তিনি জানতে পারেন আশিস মিয়া ধর্মনগরের পানিসাগর এলাকার ইউসুফ আলী উরফে আকাশ উদ্দিনের কাছে এই গাড়িটি ভাড়া দেন। আকাশ উদ্দিন গাড়িটি মনিপুরের এক যুবকের নিকট বন্ধক রাখেন। গোটা বিষয়টি জানতে পেরে গাড়ির প্রকৃত মালিক কর্ণ জিৎ ভৌমিক উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বৃহস্পতিবার তিনি সংশ্লিষ্ট বিষয়ে আমতলী থানায় মামলা দায়ের করেন। এদিন গাড়ির প্রকৃত মালিক কর্ণ জিৎ ভৌমিক এই সংবাদ জানিয়েছেন। আমতলী থানা সূত্রে জানা গেছে, পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ।