দেব-রাজের সঙ্গে নতুন লুকে নজর কাড়লেন শুভশ্রী

Aug 28, 2026

দেব-রাজের সঙ্গে নতুন লুকে নজর কাড়লেন শুভশ্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ টালিউডের ’লেডি সুপারস্টার' শুভশ্রী গাঙ্গুলি জি বাংলার বিশেষ উদযাপন অনুষ্ঠানে স্বামী পরিচালক-প্রযোজক ও অভিনেতা রাজ চক্রবর্তীর হাত ধরে হাজির হয়েছিলেন। লাল গালিচায় ঐতিহ্যবাহী পোশাকের বদলে একটি অফ হোয়াইট শেডের স্টাইলিশ ওয়েস্টার্ন ওয়েস্টকোটে দেখা মেলে অভিনেত্রীর, যা খুব দ্রত নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের। একই অনুষ্ঠানে দেখা সাবেক প্রেমিক সুপারস্টার দেবের।শুভশ্রীর পরা সেই বোট নেক ওয়েস্টকোটটি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড 'জারা'-র সংগ্রহের। বুকে চেনা টানা এই ওয়েস্টকোট শুভশ্রীর লুকে ‘চারচান্দ’ লাগিয়েছে। স্লিভলেস এই বোট-নেক ওয়েস্টকোটে রয়েছে একটি চমৎকার 'ভি' আকৃতির নেকলাইন কাট ও জিপের ফিনিশিং, যা শুভশ্রীর লুকে এক লহমায় এলিগ্যান্ট ও মডার্ন টাচ এনে দিয়েছে।তারকাদের বিলাসবহুল ফ্যাশন মানেই যেখানে লাখ টাকার হিসাব, সেখানে এ লেডি সুপারস্টারের এই স্টাইলিশ আউটফিটটি বেশ সাশ্রয়ী ও বাজেটের মধ্যেই, যা 'জারা' ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যানুযায়ী, এ ওয়েস্টকোটটির দাম মাত্র দুই হাজার ৯৫০ টাকা।নিজের লুক কমপ্লিট করতে এই ওয়েস্টকোটের সঙ্গে শুভশ্রী পরেছিলেন একটি হাই ওয়েস্ট স্ট্রেট লেগ ট্রাউজার। সেটির দামও সাধ্যের মধ্যে, দুই হাজার ৯৫০ টাকা। অর্থাৎ শুভশ্রীর লুক পেতে আপনার খরচ হবে মাত্র পাঁচ হাজার ৯০০ টাকা। খুব বেশি বাজেট না খরচ করেও চাইলেই শুভশ্রীর মতো এই স্মার্টি ও স্টাইলিশ আউটফিটটি আপনার ওয়ারড্রবে তুলে নিতে পারেন অনায়াসেই।ওদিকে গোটা অনুষ্ঠানে বউকে আগলে রাখলেন রাজ চক্রবর্তী। নিজের হাতে শুভশ্রীকে খাইয়েও দিলেন। দুজনের রসায়ন দেখে খুশি তার ভক্ত-অনুরাগীরা। এদিন বউকে টেক্কা দিয়ে সেজেছিলেন এ পরিচালক। যদিও রাজের লুকে রয়েছে ক্লাসিক ফরমাল টাচ। তিনি পরেছেন একটি ফুল-স্লিভ সাদা শার্ট (হাতা গুটিয়ে পরা) এবং সঙ্গে কালার কন্ট্রাস্ট তৈরি করে কালো ট্রাউজার্স। চোখে তার সিগনেচার কালো ফ্রেমের চশমা, মুখে ট্রিম করা দাড়ি এবং হাতে একটি স্মার্টওয়াচ।

বিভাগ

সর্বশেষ খবর