Aug 29, 2026

"টেট পাস করে চুরি করিনি", চাকরি দিতে না পারাটা মুখ্যমন্ত্রী ব্যর্থতা, ক্ষোভ প্রকাশ করে জানালেন টেট উত্তীর্ণরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     অবিলম্বে একসাথে নিয়োগের দাবিতে শনিবার মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও  কর্মসূচি গ্রহণ করে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। এই উদ্দেশ্যকে সামনে রেখে এদিন তারা রাজধানীর টাউন হলের সামনে সমবেত হন। এরই মধ্যে রাজ্য পুলিশের আইবি শাখা বিষয়টি জেনে যায়। পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে হাজির হয়। পুলিশকে দেখেই ছাত্রছাত্রীরা রাস্তায় বসে পড়েন এবং ঘটনার প্রতিবাদ জানাতে শুরু করেন। প্রতিবাদ স্থল থেকে টেট উত্তীর্ণ এক ছাত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।  তিনি জানান ,আমি একজন সাধারণ ঘরের মেয়ে ।আমার বাবা দিনমজুর ।বাবা কষ্ট করে আমাকে পড়িয়েছেন ।আমি পড়াশোনা করে টেট পাস করেছি ।কিন্তু টেট পাস করে চুরি করি নি। তিনি আরো বলেন ,শিক্ষা দপ্তরে কয়েক হাজার শুন্য পথ খালি রয়েছে ।সেই জায়গায় টেট পরীক্ষায় আমরা পাশ করেছি ১৮৫৬ জন। এদেরকেই একসাথে নিয়োগ করতে পারছেন না মুখ্যমন্ত্রী ।এটা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। তিনি আরো বলেন, এই কারণেই দ্বাদশ শ্রেণীর একটি স্কুলে আয়া পড়াশুনা চালাচ্ছেন ।৪০০ জন ছাত্র ছাত্রীদের পাঠদানে রয়েছেন একজন মাত্র শিক্ষক। সেপ্টেম্বর মাসের মধ্যে টেট -১ এবং টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ সকলকে চাকরি প্রদানের জোড়ালো দাবি জানান তিনি। এদিন অবস্থা বেগতিক বুঝে পুলিশ টেট উত্তীর্ণ সমবেত ছাত্র ছাত্রীদের প্রিজন ভ্যানে তুলে গ্রেপ্তার করে অন্যত্র নিয়ে যায়।এই বিষয়ে এক আধিকারিক জানান, তাদের এই ধরনের আন্দোলনের আগাম কোন অনুমতি ছিল না। তাই পুলিশ তাদের গ্রেফতার করতে বাধ্য হয়েছে।

বিভাগ

সর্বশেষ খবর