নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দিলীপ ,তরুণ ,অরবিন্দ রাজেশ্বর এবং সুমিত্রা সিনহার শহীদান দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল ভারতের ছাত্র ফেডারেশনের ঢুকলি বিভাগীয় কমিটি। হাঁপানিয়ার সিপিআইএম মহকুমা কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেব ,রাজ্য সভাপতি প্রীতম শীল, ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক পরিতোষ দেবনাথ ,সভাপতি পঙ্কজ সরকার সহ অন্যান্যরা। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ।তিনি বলেন ,আজকের আর্থসামাজিক পরিস্থিতিতে যুব সমাজের একাংশ যখন নেশা, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে তখন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে এসএফআই ডুকলি বিভাগীয় কমিটি এই ধরনের মহৎ উদ্যোগের আয়োজন করেছে। বিরোধী দলনেতা বলেন, এই অবস্থায় এসএফআইয়ের এই ধরনের উদ্যোগের তাৎপর্য অত্যন্ত মহৎ। এস এফ আই কর্মী সমর্থকদের আরো বেশি করে সৃষ্টিশীল কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান বিরোধী দলনেতা। এদিন এই রক্তদান শিবিরে ২১ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।