নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্যের বিরুদ্ধে সম্প্রতি ওঠা বিভিন্ন অভিযোগ ও অপপ্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করে সাংবাদিক সম্মেলন করল বিজেপি খোয়াই জেলা কমিটি। বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস, আশারামবাড়ি মণ্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।সাংবাদিক সম্মেলনে বক্তারা দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে টিংকু ভট্টাচার্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে একটি মহল মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। তারা বলেন, জনসেবামূলক কাজে তাঁর সক্রিয় ভূমিকা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাফল্যের কারণে বিরোধীরা এসব অপপ্রচার চালাচ্ছে।বিজেপি নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দেন, টিংকু ভট্টাচার্যের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই। পাশাপাশি তারা জনগণকে বিভ্রান্তিমূলক প্রচারে কান না দিয়ে সত্য তথ্যের উপর আস্থা রাখার আহ্বান জানান। এদিন দলের পক্ষ থেকে অপপ্রচার বন্ধ করার দাবি জানানো হয় এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।