নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রবিবার রাজ্য সরকারের অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তর এবং স্কিল ডেভেলপমেন্ট দফতরের যৌথ উদ্যোগে মুক্তধারা প্রেক্ষাগৃহে অফার বিতরণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,মন্ত্রী সান্তনা চাকমা ,মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, দপ্তরের অধিকর্তা এবং সচিব সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান থেকে সাব্রুমের মনুবংকুল ফায়ার স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরে অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরে ১৬ জন নির্বাচিত ড্রাইভারদের মধ্যে নিয়োগ পত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নিয়োগ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, সরকারি চাকরি পাওয়া মানেই জনগণের সেবা করা। এটি একটি চ্যালেঞ্জিং জব ।এতে মানবিক দায়িত্বও রয়েছে। নিজের এবং সহকর্মীদের জীবন রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় আপনাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। নিয়োগ প্রাপ্তদের স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাজের জন্য আপনারা বেতন পাবেন ।এই বেতন কিন্তু জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হবে। তাই সততা, নিষ্ঠা ও অধাবশায়কে মনে রেখে কাজের মাধ্যমে জনগণকে সেই দায়িত্ব ফিরিয়ে দেওয়া আপনাদের অন্যতম প্রধান কর্তব্য। এই অনুষ্ঠানেই প্রশিক্ষণপ্রাপ্ত ১৮০ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়। মনু বংকুল ফায়ার স্টেশন উদ্বোধনের পর রাজ্যে এখন ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ টি।