নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ৩০ আগস্ট ছিল চলতি আগস্ট মাসের শেষ রবিবার ।এদিন সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৩৭ তম মন কি বাত শ্রবন অনুষ্ঠান। রাজ্যেও বিভিন্ন মন্ডলে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অঙ্গ হিসেবে এদিন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর বুথের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র ১৩৭ তম মন কি বাত শ্রবন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত সকলের সঙ্গে তিনিও প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবন করেন। পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান প্রত্যেকের জন্য উৎসাহ এবং উদ্দীপনা প্রদানের অনুষ্ঠান ।এটি একটি অরাজনৈতিক অনুষ্ঠান, যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন প্রান্তের অনেক অজানা তথ্য আমাদের কাছে তুলে ধরেন। ১৩৭ তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এদিন দেশের বিভিন্ন রাজ্যের রাজ রাজাদের কথা তুলে ধরেছেন, দেশে ডিজিটাল পদ্ধতিতে কিভাবে কাজকর্ম চলছে সে সম্পর্কে অবহিত করেছেন, ফুল এবং ফলের চাষ করে ও অন্যান্য উপায়ে মহিলারা কিভাবে স্বনির্ভর হচ্ছেন সেই কাহিনীও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী আরো জানান ,বর্তমান সময়ে স্বচ্ছ ভারতের জন্য কি কি কাজ হচ্ছে সেই কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেছেন ।আসন্ন জন্মাষ্টমী, বিশ্বকর্মা পূজা প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান গুলিতে আমরা যেন লোকাল ফর ভোকালের উপর গুরুত্ব আরোপ করি সেই কথাও জোর দিয়ে বলেছেন প্রধানমন্ত্রী। এভাবে দেশের বিভিন্ন প্রান্তের অজানা তথ্য জানার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী সুধাংশু দাস। ফটিকারায় বিধানসভা কেন্দ্রের ১০ নম্বর বুথের উদ্যোগে আয়োজিত এই মন কি বাত শ্রবন অনুষ্ঠানে এলাকার প্রচুর সংখ্যক গ্রামবাসী এবং যুবকর্মীরা উপস্থিত ছিলেন।