Aug 30, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আমার দেশ ভারতবর্ষ যুদ্ধের জন্য অস্ত্র বা চক্রান্ত সরবরাহ করে না ।আমার দেশ গোটা বিশ্বকে সুস্থ রাখার জন্য যোগা উপহার দিয়েছে। এই যোগা বৈদিক যুগ থেকে আমরা পেয়ে এসেছি। রবিবার রাজধানীর আই এম এ হাউসে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই কথা বলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা এল ডার্লং ,রাজ্য ক্রিয়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
Copyright ©2026 | News Tripura