নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির নবগঠিত কমিটি ঘোষণা করা হলো রবিবার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে। এদিন জেলা কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।জেলা কংগ্রেস কমিটির সভাপতি নিরুপম দে জানান, ধর্মনগর জেলার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব ও দলীয় কর্মীদের নিয়ে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। মোট ৭৪ জন সদস্যকে নিয়ে নবগঠিত জেলা কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।নবগঠিত কমিটির সদস্যদের আগামীদিনে সাংগঠনিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। জেলা সভাপতি নিরুপম দে আশা প্রকাশ করেন, নতুন কমিটির সদস্যদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামীদিনে ধর্মনগর জেলা কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠবে।