নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পাবলিশার্স এন্ড বুক সেলার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সম্মেলন রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সংগঠনের দশম বর্ষপূর্তি উপলক্ষে এই বার্ষিক সাধারণ সম্মেলন। ২০১৬ সাল থেকে শুরু হয়েছিল পাবলিশার্স এন্ড বুকসেলার্স এসোসিয়েশনের পথ চলা। গোটা রাজ্যে তাদের ১৭৫ জন সদস্য রয়েছে। এই সম্মেলনে অধিকাংশ সদস্যরাই উপস্থিত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন সংগঠনের এক সক্রিয় কার্যকর্তা এস সি ই আর টি'র পাঠ্য পুস্তক গুলি সংগঠনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণের অনুমতি প্রদানের দাবি জানান। তিনি জানান ,বর্তমানে যে সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সঠিক রেজিস্ট্রেশন নেই। বিষয়টি রাজ্য সরকার বিবেচনা করে দেখলে সংগঠন উপকৃত হবে বলে জানান তিনি।