আত্মসমর্পণকারী জঙ্গিদের সাথে বৈঠকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

Sep 01, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের সাথে বৈঠকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  মঙ্গলবার মহাকরণে ককলা জয় ত্রিপুরার নেতৃত্বাধীন আত্মসমর্পণ কারীর জঙ্গী দলের সদস্যদের সাথে বৈঠক করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বৈঠকে ককলা জয় ত্রিপুরার নেতৃত্বাধীন ৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল। প্রশাসনের পক্ষে এই বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব শশী কুমার, দপ্তরের অধিকর্তা এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। দীর্ঘ আলোচনায় আত্মসমর্পণ কারী জঙ্গিদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রসঙ্গে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা জানান ,দাবিগুলি পর্যালোচনা করে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে ।তিনি আরো জানান ,মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে শান্তি এবং সম্প্রীতির বাতাবরণ তৈরি করার মধ্য দিয়ে বিকশিত ত্রিপুরা গড়ার প্রচেষ্টা চালিয়েছেন ।এই বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সকলে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এদিন বৈঠক শেষে আত্মসমর্পণকারী বৈরী দলের নেতা ককলা জয় ত্রিপুরা জানান , আত্মসমর্পণের দুই বছর সময় পেরিয়ে গেলেও তাদের জন্য কোন ব্যবস্থা করা হচ্ছিল না ।তাই তারা অবরোধ আন্দোলনে সামিল হয়েছিলেন। এই বৈঠকে তারা মন্ত্রীর কাছে তাদের দাবিগুলি তুলে ধরেছেন। এই দাবিগুলি মন্ত্রী বিকাশ দেববর্মা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছেন। সমস্যা গুলির দ্রুত সমাধানের বিষয়েও মন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। এদিন আত্মসমর্পণকারী জঙ্গি দলের নেতা ককলা জয় ত্রিপুরা জানান, আমরা আশাবাদী সরকারের পক্ষ থেকে আমাদের দাবি গুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যথায় তারা পুনরায় আন্দোলনের পথে পা বাড়াবেন বলেও জানান তিনি।