নবনিযুক্ত সাত জন মোর্চার সভাপতিদের বরণ কারা হয়

Sep 01, 2026

নবনিযুক্ত সাত জন মোর্চার সভাপতিদের বরণ কারা হয়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   খোয়াই জেলা ভারতীয় জনতা পার্টির ম পক্ষ থেকে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন মোর্চার নবনিযুক্ত সাতজন সভাপতিকে বরণ করে নেওয়া হলো।আজ দুপুরে খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে এই বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি। তিনি নবনিযুক্ত সাত মোর্চার সভাপতিদের উত্তরীয় পরিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জানা গেছে, খোয়াই জেলায় বিজেপির বিভিন্ন মোর্চাকে আরও গতিশীল এবং সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এই নতুন সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।জেলা সভাপতি তাঁর ভাষণে নবনিযুক্ত মোর্চা সভাপতিদের আগামী দিনে দলের নীতি ও আদর্শকে সামনে রেখে এবং সরকারের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আজকের এই অনুষ্ঠানে জেলা কমিটির অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দ এবং মোর্চার কর্মীরা উপস্থিত ছিলেন।