নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্যের প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ৮৮ তম জন্মবার্ষিকী পালন করল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। এদিন সংগঠনের রাজ্য দপ্তর আম্বেদখর ভবনে এই উপলক্ষে এক কর্মসূচির আয়োজন করা হয় ।অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য নেতৃত্ব সুধন দাস। তিনি জানান,প্রয়াত অনিল সরকার গণ আন্দোলন কে বিকশিত করেছেন ।কমিউনিস্ট পার্টিকে বিকশিত করতে অসাধারণ ভূমিকা পালন করেছেন ।দেশ জুড়ে দলিতদের উপর যে নির্যাতন ,তার বিরুদ্ধে অত্যন্ত সরব ছিলেন প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকার।