রাশমিকার চোট নিয়ে যা জানালেন বিজয়

Sep 02, 2026

রাশমিকার চোট নিয়ে যা জানালেন বিজয়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মেগাস্টার বিজয় দেবেরাকোন্ডার জীবন কখনোই একঘেয়ে ছিল না। প্রেমে পড়েছেন, মন ভেঙেছে, আর অবশেষে ঘর বেঁধেছেন পছন্দের মানুষের সঙ্গে বলেই জানিয়েছেন তিনি।জীবনের প্রতিটি বাঁকে থ্রিল কিংবা রোমাঞ্চ খুঁজে পাওয়া নিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে তিনি। সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গার প্রযোজনায় নির্মিত ‘রোমাঞ্চকম’ সিনেমার এক প্রচারমূলক অনুষ্ঠানে হাজির এমন কথা বলেন বিজয় দেবরাকোন্ডা।অনুষ্ঠানে সঞ্চালক ও ভক্তদের মুখোমুখি হয়ে তিনি শেয়ার করে নেন জীবনের নানা চড়াই-উতরাইয়ের অভিজ্ঞতা। ‘রোমাঞ্চকর’ মুহূর্ত কোনটি জানতে চাওয়া হলে— সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে সবাই ভেবেছিলেন সদ্য বিবাহিত স্ত্রী অভিনেত্রী রাশমিকা মান্দানার কথাই বলবেন তিনি। কিন্তু না সেদিকে না হেঁটে ভক্তদের চমকে দিয়ে তেলুগু ভাষায় স্মৃতির ঝাঁপি খুলে দিলেন বিজয়।এ অভিনেতা বলেন, ‘১৯৮৯ সালে আমার জন্ম, তারপর থেকে প্রতিটি বছরই ছিল রোমাঞ্চে ভরা। পকেটে টাকা থাকুক বা না থাকুক, ব্লেন্ডার্স প্রাইড থেকে শুরু করে গ্লেনফেডিস সব ধরনের হুইস্কিই আমি খেয়েছি।’বিজয় বলেন, ‘তবে এখন অ্যালকোহল একেবারেই ছেড়ে দিয়েছি। জীবনে মন ভেঙেছে, প্রেমেও পড়েছি; আবার বিয়েও করেছি। যাই ঘটুক না কেন, পথচলাটা দুর্দান্ত ছিল। তিনি বলেন, তোমাদের ভাবি একদম ভালো আছেন। কয়েক দিন আগে শুটিং সেটে সামান্য চোট পেয়েছিলেন, এখন ঘরে বিশ্রাম নিচ্ছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’

বিভাগ

সর্বশেষ খবর