১৪০টি রাষ্ট্রেও হবে অনুষ্ঠান, এবারো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করবে ইসকন আগরতলা

Sep 02, 2026

১৪০টি রাষ্ট্রেও হবে অনুষ্ঠান, এবারো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করবে ইসকন আগরতলা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    আগামী ৩ এবং ৪ সেপ্টেম্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালন করবে ইসকন আগরতলা শাখা। মঠ চৌমুহনী সংলগ্ন পূর্বাশা প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে ৩ সেপ্টেম্বর বিকেল চারটায় নগর সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। ৪ সেপ্টেম্বর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হবে। ইসকন পরিচালিত জন্মাষ্টমী উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,মন্ত্রী টিংকু রায় ,সুশান্ত চৌধুরী ,সাংসদ রাজীব ভট্টাচার্য ,মেয়র দীপক মজুমদার লোকসভার সংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।বুধবার ইসকন আগরতলা মন্দির কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান। কর্তৃপক্ষ জানান,বিশ্বের ১৪০ টি রাষ্ট্রে এ বছরও ইসকনের উদ্যোগে জন্মাষ্টমী উৎসব পালন করা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন  কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিতর্ক প্রতিযোগিতা, ফ্যান্সি ড্রেস পরিধান প্রতিযোগিতা ,গীতা শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা ,বসে আঁকো প্রতিযোগিতা প্রভৃতি।প্রতিযোগিতায় নির্বাচিতদের পুরস্কার প্রদান করা হবে। ইসকন আগরতলার পাশাপাশি বামুটিয়া ,ধর্মনগর কুমারঘাট ,বাইখোড়া,পালাটানা সহ বিভিন্ন এলাকায় জাঁকজমক পূর্ণভাবে ইসকনের উদ্যোগে জন্মাষ্টমী উদযাপন করা হবে।

বিভাগ

সর্বশেষ খবর