৬৫তম শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আমবাসা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের উদ্যোগে  রক্তদান শিবির

Sep 02, 2026

৬৫তম শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আমবাসা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের উদ্যোগে রক্তদান শিবির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     "রক্ত দিন, জীবন বাঁচান—শিক্ষকের সম্মানে, মানবতার টানে"—এই মানবিক বার্তাকে সামনে রেখে আমবাসায় অনুষ্ঠিত হলো এক বিশেষ রক্তদান শিবির। ৬৫তম শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আমবাসা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের উদ্যোগে এই মহতী কর্মসূচির আয়োজন করা হয়।

​বুধবার আমবাসা কালীবাড়ি মণ্ডপে এই শিবির শুরু হয়। রক্তদান শিবিরে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, আমবাসা বিএসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জেলা শিক্ষা আধিকারিক মধুসূদন দেববর্মা, আমবাসা বিদ্যালয় পরিদর্শক ধীরেন্দ্র দেববর্মা সহ অন্যান্য।

ধলাই জেলা প্রশাসন এবং আমবাসা পুর পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, যুবসমাজ এবং সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের দিশারী শিক্ষকদের প্রতি সম্মান জানাতে এবং রক্তের সংকট মেটাতে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। "আপনার এক ফোঁটা রক্ত, হতে পারে কারো নতুন জীবনের সূচনা"—এই আহ্বানকে সফল করে তুলে রক্তদাতারা অত্যন্ত উৎসাহের সঙ্গে রক্তদানে এগিয়ে আসেন। শিবির প্রাঙ্গণে উপস্থিত বিশিষ্টজনেরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং শিক্ষক দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বিভাগ

সর্বশেষ খবর