নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সারা রাজ্যের সাথে দক্ষিণ ত্রিপুরা জেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভিলেজ কাউন্সিল নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি চড়মে। এই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা শাসক কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্বাচনের সম্পূর্ণ সময়সূচি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক মোঃ সাজ্জাদ পি আইএএস ।সাংবাদিক সম্মেলনে জেলা শাসক জানান, আগামী ১লা সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী:মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ৮ই সেপ্টেম্বর , মনোনয়নপত্র পরীক্ষা ৯ই সেপ্টেম্বর ,মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন: ১১ই সেপ্টেম্বর ,ভোটগ্রহণের তারিখ: ২৮ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত,, পুনঃনির্বাচনের তারিখ যদি প্রয়োজন হয় ৩রা অক্টোবর, ভোট গণনা ৫ই অক্টোবর, নির্বাচনী প্রক্রিয়া সমাপ্তি ৮ই অক্টোবর Iজেলা শাসক আরও উল্লেখ করেন যে, নির্বাচন কমিশন নির্ধারিত এই সময়সূচি মেনে সমগ্র জেলায় প্রশাসনিক স্তরে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন চলাকালীন জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এই সম্মেলনে উপস্থিত দক্ষিণ ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার জানান, ভোট কেন্দ্রগুলির নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি এলাকায় পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি স্পর্শকাতর কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে।সবশেষে, একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি রাজনৈতিক দলের সাথেও আলোচনা করেছেন জেলা শাসক। তিনি জানান দক্ষিণ ত্রিপুরায় মোট ৭০ টি ভিলেজ কাউন্সিল ১৭৭ টি পোলিং স্টেশন ১ লক্ষ ১৫ হাজার ৩৫৫ জন ভোটার, ৩২ জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। জেলার সমস্ত রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন জেলা শাসক মোঃ সাজ্জাদ পি এবং অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার।