এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্রকরে শান্তিরবাজারে মনোনয়ন পত্র জমাদিলো সি পি আই এম

Sep 03, 2026

এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্রকরে শান্তিরবাজারে মনোনয়ন পত্র জমাদিলো সি পি আই এম

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  এডিসি ভিলেজ নির্বাচনের দিনক্ষন ঘোষনার পর মনোনয়ন পত্র দাখিলে প্রথম পর্যায়ে দেখাগেলো সি পি আই এমকে।  বৃহস্পতিবার বোকাফা ব্লকের অধীনে ১৪ টি ভিলেজের মধ্যে ৭ টি ভিলেজে প্রায় ৪৫ জন সি পি আই এম মনোনিত প্রার্থী মনোনয়ন পত্র জমাদেন।  বোকাফা ব্লকের অতিরিক্ত সমষ্টিউন্নয়ন আধিকারিকের হাতে এই মনোনয়নপত্র তুলে দেওয়াহয়। মনোনয়ন পত্র জমাদেওয়ার পর বিস্তারিত দিকগুলো সংবাদমাধ্যমের সামনে তুলধরেন সি পি আই এম পার্টীর সম্পাদক আশুতোষ দেবনাথ। তিনি জানান বোকাফাব্লকের অধীনে ১৪ টি ভিলেজ রয়েছে যারমধ্যে আজকের  দিনে পতিছরী ভিলেজ, তাকমাছড়া ভিলেজ, বীরচন্দ্রনগর ভিলেজ, রাজাপুর ভিলেজ, মনু ভিলেজ ও সালথাংমনু এডিসি ভিলেজের মধ্যে প্রায় ৪৫  জন প্রার্থী মনোনয়ন পত্র জমাদেন।  আগামীদিনে আরো ৭ টি ভিলেজে সি পি আই এম মনোনিত প্রার্থীরা মনোনয়ন পত্র জমাদেবেন। আশুদেবনাথ জানান মনোনয়ন পত্র দাখিল শেষে এডিসি এলাকার বিভিন্ন অনুন্নয়নের চিত্র জনসন্মুখে তুলেধরাহবে।  যারমধ্যে বিশেষকরে রয়েছে রাস্তাঘাটের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, স্বাস্থ্য পরিষেবার সমস্যা, পানীয়জলের সমস্যা ও শিক্ষার সমস্যা।  এইসকল সমস্যাগুলো সমাধানের লক্ষ্য ও এডিসি এলাকার উন্নয়নে সি পি আই এম প্রার্থীদের বিপুলভোটে জয়যুক্ত করারজন্য সকলকে বিশেষ আহব্বান জানানোহবে বলে জানান।

বিভাগ

সর্বশেষ খবর