নেশা মুক্ত ও আত্মনির্ভর পঞ্চায়েত গঠনের লক্ষ্যে ,পশ্চিম জেলা পরিষদের জেলা সভা অনুষ্ঠিত

Sep 03, 2026

নেশা মুক্ত ও আত্মনির্ভর পঞ্চায়েত গঠনের লক্ষ্যে ,পশ্চিম জেলা পরিষদের জেলা সভা অনুষ্ঠিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   নেশা মুক্ত এবং আত্মনির্ভর পঞ্চায়েত গঠনের লক্ষ্যে ডিস্ট্রিক্ট সভার আয়োজন করলো পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে এই জেলা সভার আয়োজন করা হয় ।সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, উপস্থিত ছিলেন পশ্চিম জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সহ জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা। এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল জানান, পঞ্চায়েত গুলিকে সবোজায়ন করে আয় বৃদ্ধি করা ,জল সংরক্ষণ করা ,বাল্যবিবাহ এবং নেশা মুক্ত পঞ্চায়েত গড়ে তোলা ও সর্বোপরি আত্মনির্ভর পঞ্চায়েত গঠনের লক্ষ্যে এই বৈঠক থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

বিভাগ

সর্বশেষ খবর