শূন্য পদ পুরন সহ বিভিন্ন দাবিতে ২১ সেপ্টেম্বর সদর জেলা যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

Sep 03, 2026

শূন্য পদ পুরন সহ বিভিন্ন দাবিতে ২১ সেপ্টেম্বর সদর জেলা যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্য বেড়ে চলছে শিক্ষিত বেকারের সংখ্যা ।অথচ দীর্ঘদিন ধরে রাজ্যে বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক শূন্যপদ পড়ে রয়েছে। এই শূন্য পদ গুলি পূরণে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না ।এই অবস্থায় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে , শূন্য পদ অবিলম্বে পূরণ সহ আরো একাধিক দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করবে সদর জেলা যুব কংগ্রেস ।বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আহুত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সদর জেলা যুব কংগ্রেস সভাপতি ডঃ পার্থপ্রতিম দত্ত। যুব কংগ্রেসের এই আন্দোলনে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে সদর জেলা যুব কংগ্রেস সভাপতি ডঃ পার্থপ্রতিম দত্ত বলেন ,অর্থ দপ্তরের অনুমোদন থাকা সত্ত্বেও বহু শূন্য পদে নিয়োগ করা হচ্ছে না। নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতা, পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব ,বিভিন্ন কারণে পরীক্ষা কে ঘিরে তৈরি হওয়া জটিলতার জন্য রাজ্য সরকারকে দায়ী করেন তিনি। তিনি আরো জানান, বেকারত্বের কারণে যুব সমাজের একটি অংশ হতাশাগ্রস্ত হয়ে নেশার দিকে ঝুঁকছে।

বিভাগ

সর্বশেষ খবর