সঙ্গীতশিল্পী গৌরাঙ্গ ব্যাসের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

Sep 03, 2026

সঙ্গীতশিল্পী গৌরাঙ্গ ব্যাসের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  গুজরাতি সঙ্গীত পরিচালক ও সুরকার গৌরাঙ্গ ব্যাসের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, "গুজরাতি সঙ্গীত জগতের বিশিষ্ট সুরকার গৌরাঙ্গ ব্যাসের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। নিজের পিতা অবিনাশ ব্যাসের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়ে তিনি গুজরাতি সঙ্গীত জগতে এক অনন্য পরিচিতি তৈরি করেছিলেন। তাঁর প্রয়াণে গুজরাট একজন প্রতিভাবান শিল্পীকে হারাল। গুজরাতি সঙ্গীতে তাঁর অমূল্য অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। প্রয়াত আত্মার শান্তির জন্য প্রার্থনা জানাচ্ছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি... ওঁ শান্তি...!!"উল্লেখ্য, গুজরাতি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের প্রখ্যাত সুরকার তথা গীতিকার প্রয়াত অবিনাশ ব্যাসের পুত্র গৌরাঙ্গ ব্যাস বুধবার গভীর রাতে আহমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই গুজরাতি চিত্রজগৎ ও সঙ্গীত মহলে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ সময় ধরে তিনি গুজরাতি সঙ্গীত জগতে সক্রিয় ছিলেন এবং ১০০টিরও বেশি গুজরাতি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছিলেন।

বিভাগ

সর্বশেষ খবর