ভিলেজ কমিটিতে মনোনয়নপত্র দাখিল করল বিজেপি মনোনীত প্রার্থীরা

Sep 07, 2026

ভিলেজ কমিটিতে মনোনয়নপত্র দাখিল করল বিজেপি মনোনীত প্রার্থীরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আজ আমবাসা আর.ডি ব্লকের অধীনস্ত পনেরোটি ভিলেজ কমিটির মধ্য থেকে জোট ধর্ম বজায় রেখে তিনটি ভিলেজ কমিটিতে মনোনয়নপত্র দাখিল করল বিজেপি মনোনীত প্রার্থীরা। যে তিনটি ভিসি তে বিজেপি মনোনয়নপত্র দাখিল করেছে সেগুলি হল কাঠালবাড়ি ভিসি বাগমারা ভিসি এবং কুলাই আর এফ ভিসি।মনোনয়নপত্র দাখিলের আগে কর্মী-সমর্থকরা আমবাসা ব্লক অফিসের সামনে এসে জড়ো হয়। উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা, ৪৭ আমবাসা মন্ডল কমিটির সভাপতি অজয় অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমবাসা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার বর্ণিতা বিশ্বাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থীরা।

বিভাগ

সর্বশেষ খবর