অটোগাড়িতে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার তিন যুবক

Sep 07, 2026

অটোগাড়িতে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার তিন যুবক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যাত্রীবাহী অটোগাড়িতে এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে মহিলা থানার পুলিশ। ধৃতরা হলেন প্রণয় দাস, বিপ্লব দাস ও সুমন শুক্ল বৈদ্য।অভিযোগ, গতকাল বিকেলে পূর্ব রামচন্দ্রঘাট বাজার থেকে তিন যুবক একটি যাত্রীবাহী অটোগাড়িতে করে খোয়াইয়ের উদ্দেশে রওনা দেন। কিছুটা পথ যাওয়ার পর এক যুবতী ওই অটোগাড়িতে ওঠেন। অভিযোগ, অটোর মধ্যে থাকা তিন যাত্রী ওই যুবতীর সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানি করেন। পরিস্থিতিতে ওই যুবতী চেব্রি এলাকায় অটোগাড়ি থেকে নেমে যান।পরবর্তীতে তিনি খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মহিলা থানার পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে। এরপর আজ সকালে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিন অভিযুক্তকে পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিভাগ

সর্বশেষ খবর