আমবাসা স্থিত ধলাই জেলা স্পোর্টস হলে শুরু হল ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত  রাজ্যভিত্তিক  ব্যাডমিন্টন প্রতিযোগিতা

Sep 07, 2026

আমবাসা স্থিত ধলাই জেলা স্পোর্টস হলে শুরু হল ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আজ থেকে আমবাসা স্থিত ধলাই জেলা স্পোর্টস হলে শুরু হল ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত অনূর্ধ্ব ১৪ ও ১৭ বছর বালক ও বালিকা উভয় বিভাগে রাজ্যভিত্তিক  ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭। প্রদীপ প্রজ্জ্বলন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই আসরের উদ্বোধন করেন বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমালী দেববর্মা, ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ মগ সহ অন্যান্য অতিথিবৃন্দ। রাজ্যভিত্তিক এই আসরে রাজ্যের আটটি জেলা থেকে ১৬০ জন খেলোয়ার অংশগ্রহণ করেছে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। সাক্ষাৎকারে ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ জানান এই প্রতিযোগিতার আসরে যে সমস্ত খেলোয়াররা চ্যাম্পিয়ন হবে তারা রাজ্যের হয়ে জাতীয় স্তরের আসরে অংশগ্রহণ করবে।

বিভাগ

সর্বশেষ খবর